দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১টি মোবাইল টিম ও ছয়টি স্ট্রাইকিং টিম মোতায়েন থাকবে। জেলার ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশকে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
সভায় জানানো হয়, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি যাতে না ঘটে, সেজন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
জে আই